মেহেরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে শিশুর মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে ঘরের ছাদ থেকে পড়ে সম্রাট হোসেন (১১) নামের এক শিশু মারা গেছে। শিশু সম্রাট মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের লিপ্টন আলীর ছেলে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত শিশু সম্রাটকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

সম্রাটের বাবা লিপ্টন আলী জানান, আমার স্ত্রী বেদেনা খাতুন কর্মের সুবাদে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুত অফিসে চাকরী করে। এবং মিরপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। শুক্রবার বিকেলের দিকে আমার ছেলে সম্রাট বাড়ির ছাদের উপরে ঘুড়ি উড়াচ্ছিল।

অসাবধানবশত সে ঘরের ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে আজ শনিবার শিশু সম্রাটকে নিজ গ্রাম সহড়াবাড়ীয়ায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম শিশু সম্রাটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর