পাবনায় বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসুচি পালন করে।

সকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে দুস্থদের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরন করা হয়। এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো’র সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে