শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা গোল চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও শোক পতাকা উত্তোলন করে শোক দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে এতে অংশ নেয়। এরপর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, সদ্য সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইঁয়া, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. ফরহাদ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও স্টাফ কোয়ার্টার মসজিদে ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বার্তাবাজার/এমকে