লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে বিনম্রশ্রদ্ধা জানানো হয়।
শনিবার সকাল ৮টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামন ভূঁইয়ার সভাপতিতেত্ব আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এদিকে লক্ষ্মীপুর পৌর মেয়রের উদ্যোগ শোক দিবস উপলক্ষে শহরের তমিজ মার্কেট ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
বার্তাবাজার/এমকে