বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরি: সেই যুবলীগ নেতা বহিষ্কার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে যুবলীগ নেতা পলাশ শরীফকে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারণ সম্পাদক মোল্লা মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পলাশ শরীফকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আদেশ দেয়া হয়েছে।

পলাশ শরীফ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভাই আমিনুল ইসলাম শরীফ ওরফে লাচ্চু শরীফ একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর