করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মুর্তজা বশীর

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর।

আজ (শনিবার) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুর্তজা বশীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ।

এর আগে, বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়া হয়।

চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিনি ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর; স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর