১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও খালেদা জিয়ার ‘জন্মদিন’। এদিনে খালেদা জিয়ার কেক না কাটার সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
তিনি বলেন, জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে।
কাদের আরো বলেন, বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি