পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নীতি নির্ধারনী কমিটির কার্যনির্বাহী সভায় গত ১৮ মার্চে উপজেলা, থানা, পৌর ও কলেজ কমিটি গঠনের ক্ষেত্রে পদ প্রত্যাশী প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স সীমা নির্ধারনের ক্ষেত্রে প্রার্থীর এসএস সি পাশের সন কোনো ভাবেই ২০০৫ ইং সালের পূর্বে হতে পারবে না বলে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হয়।
এ ঘোষণা শোনার পর থেকে দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন অবিবাহিত ও অধ্যায়নরত ছাত্রদলের নেতারা। কিন্তু বিপদে পরেছে অছাত্র ও বিবাহিত নেতারা।
সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সমর্থীত নেতা জাহিদ এর নেতৃত্বে জনি, সাজন সহ একাধিক সন্ত্রাসীরা শুক্রবার সকালে এতিম খানা সড়কের সামনে নতুন কমিটির সদস্য সচিব পদ প্রার্থী তাবিদ আদনান বাদলের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন।
এছাড়া এই সন্ত্রাসী বাহিনী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদ প্রার্থী বায়জীদ মোল্লার উপর গত বুধবার দুপুরে কলাপাড়া পৌর ভবনের সামনে হামলা চালিয়ে রক্তাক্ত যখম করে এবং তার মোবাইল ফোনটি নিয়ে যায়। এব্যাপারে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ এর সাথে তার মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলা বিএনপি দীর্ঘদিন দুই ভাগে বিভক্ত। একদিকে নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি এবিএম মোশাররফ হোসেন। অন্য দিকে নেতৃত্বে রয়েছেন সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। উপজেলায় দুই গ্রুপের আলাদা আলাদা অফিস রয়েছে। সেই ধারাবাহিকতায় সকল অঙ্গ সংগঠনের মধ্যে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হয়। ছাত্রদলে এর ব্যতিক্রম নয়।
ছাত্রদলের নতুন আহবায়ক কমিটিতে পদ প্রার্থী অবিবাহিত ও নিয়মিত ছাত্রদের মধ্যে যারা আগামী কমিটিতে নেতৃত্ব দিবে তাদের মধ্যে আহবায়ক হিসাবে এবিএম মোশাররফ হোসেন সমর্থীত প্রার্থী কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও মনিরুজ্জামান মনির সমর্থীত প্রার্থী মেহেদী হাসান। শিকদার মোঃ সালাউদ্দিন বিবাহিত হওয়ায় তার প্রার্থীতা প্রশ্নবিদ্ধ।
অন্যদিকে সদস্য সচিব পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন মোশাররফ হোসেন সমর্থীত প্রার্থী তাবিদ আদনান বাদল ও সিকদার জুয়েল ইকবাল। এছাড়া মোস্তাফিজ -মনির সমর্থীত প্রার্থী হলেন মোঃ সফিকুল ইসলাম। সব মিলিয়ে কে হচ্ছে আগামী দিনের ছাত্রদলের কান্ডারী অবিবাহিত ছাত্ররা নাকি বিবাহিত অছাত্ররা এ আলোচনা চলছে কলাপাড়ার সকল মহলে।
বার্তাবাজার/এমকে