হালদায় আবারও ভেসে উঠল মৃত ডলফিন

দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর চট্টগ্রামের রাউজানের অপর তীরে নগরীর চান্দগাঁও মোহরা অংশে আবারও একটি মরা ডলফিন ভেসে উঠেছে।

শুক্রবার (১৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় স্থানীয় কয়েকজন তরুণ ডলফিনটি দেখতে পান।

ঘুরতে যাওয়া তরুণেরা জানান, মোহরা ওয়াসা নামক এলাকায় নদীর তীরে মৃত ডলফিনটি দেখে তারা ছবি তুলে রাখেন। তবে ডলফিনটিকে কেউ উদ্ধার করেনি বলেও জানান তারা।

আবদুল্লাহ আল মামুন নামের এক তরুণ বলেন, এটি কয়েক দিন আগে মারা যেতে পারে। ডলফিনটির মাথার অংশের শুঁড়টি কাটা দেখা যায়। এটির দৈর্ঘ্য ৫ থেকে ৬ ফুট হতে পারে।

হালদা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতি বিপন্ন প্রজাতি) একটি জলজ প্রাণী এই ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে মাত্র ১ হাজার ১০০টি অতি বিপন্ন প্রজাতির ডলফিন রয়েছে। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে এ নদীতে ডলফিন মরে ভেসে ওঠে ২৬টি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর