আজকের রাশিফল

আজ ১৫ আগস্ট ২০২০; শনিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি।

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯)

সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনো কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে।

বৃষ (এপ্রিল ২০-মে ২০)

আজ চিন্তা বাড়তে পারে। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকুন। বাড়ির বাইরে গেলে কোনো বিপদে পড়তে পারেন। খুব বেশি জরুরি কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো।

মিথুন (মে ২১-জুন ২০)

আজ প্রিয় মানুষের দেখা পেতে পারেন। বাইরে বের হলেই মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

কর্কট (জুন ২১-জুলাই ২২)

কারো সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ না হয়ে থেকে সৃজনশীল কাজ করতে পারেন। এসব কাজ পরবর্তীতে উপকারে আসবে আপনার।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)

আজ প্রেম শুভ। ভালো কোনো কাজের সন্ধান পেতে পারেন। কোনো ধরনের আড্ডা না দেয়াই ভালো, বিবাদের আশঙ্কা আছে। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে। নিজের কারো শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা হতে পারে।

কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২)

আজ বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে।

তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২)

আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। বাসার সবাইকে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে আড্ডা দিন।

বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১)

দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের দিন আসবে। স্বামী-স্ত্রী মিলিত কোনো কাজে সফলতা পাবেন। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)

জীবজন্তু থেকে সাবধানতা বজায় রাখুন। একটু বুদ্ধির ভুল আপনাকে বিপদে ফেলতে পারে। আজ কারো কাছে আত্মসমর্পণ করলে আপনার পক্ষে ভালো হবে। আজ সারাদিন কাজের চাপ বাড়তে পারে।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)

কারো কোনো পরামর্শ আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে। অর্থ ব্যয়ে আরো সংযমী হওয়া প্রয়োজন। এই সময় ব্যবসায়ীদের কোনো কিছুতেই বিনিয়োগ করা ঠিক হবে না।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)

কারো কাছ থেকে হঠাৎ কোনো উপহার পেতে পারেন। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে, তাই ঘরে থাকাই ভালো।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো কোনো খবর আসতে পারে। সংসারে আচরণ সংযত করে চলুন। ভ্রমণের উদ্দেশ্য বাতিল করুন। বাড়িতে দূরের কোনো আত্মীয়ের সমাগম ঘটবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর