বিকাশ দিয়ে উবারে পেমেন্ট করবেন যেভাবে

বিভিন্ন সময় আমরা উবার রাইডে সেবা নিয়ে থাকি। ভাড়া পরিশোধ করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে ভাংতি টাকা নিয়ে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। তবে এখন উবারে বিকাশের মাধ্যমেও ভাড়া পরিশোধ করা যায়।

চলুন জেনে নিই, কিভাবে বিকাশের মাধ্যমে উবারের ভাড়া পরিশোধ করা যায়-

প্রথমে উবার অ্যাপের ‘টাচ’ মেনু থেকে ‘পেমেন্ট’ বা ‘ওয়ালেট’ নির্বাচন করুন। এরপর ‘অ্যাড পেমেন্ট মেথড’ নির্বাচন করুন। পরের ধাপে বিকাশ নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহক একটি নোটিফিকেশন পাবেন। এই পেমেন্ট পদ্ধতিতে একবার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলে পরবর্তী সব রাইডের ভাড়া স্বয়ংক্রিয়ভাবেই পরিশোধ হয়ে যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর