মাত্র ৫৫ বছর ৪ মাস ২৯ দিন বেঁচেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের।
বঙ্গবন্ধু তার ৫৫ বছরের জীবনে কারাগারে ছিলেন ৪ হাজার ৬৮২ দিন। স্কুলের ছাত্র থাকা অবস্থায়ও কারাগারে যেতে হয় এ মহান নেতাকে। ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন তিনি। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে।
কারাগারে থেকেও প্রতিনিয়িত বাংলা এবং বাঙ্গালীর কথা ভেবেছেন বঙ্গবন্ধু। অন্ধকার প্রকোষ্ঠে বসেই স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন বলে বঙ্গবন্ধু একসময়ের ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ সংসদে দেয়া বিভিন্ন সময় তার বক্তব্যে বঙ্গবন্ধুর কারা ভোগের বিষয়টি উল্লেখ করেন।
কেএস/বার্তাবাজার