এখনো ধরা পড়েনি বঙ্গবন্ধুর ৫ খুনি

বঙ্গবন্ধু হত্যার ৪৫ বছর পার হয়ে গেলেও এখনও অধরা পাঁচ খুনি। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এদের মধ্যে যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী এবং কানাডায় বসবাসরত অবস্থায় রয়েছেন নূর চৌধুরী। তাদের ফেরানোর চেষ্টা চললেও তার কোনো অগ্রগতি নেই।

সম্প্রতি মোসলেম উদ্দিন ভারতে ধরা পড়ছে বলে জানায় সেদেশের গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ সরকার। রশীদ ও ডালিম যে কোথায় আছেন, তার কোন খবর এখনও পায়নি দেশের গোয়েন্দারা।

আর এ বিষয়ে বরাবরের মতোই ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একই কথা বলে আসছে, পলাতক খুনিদের আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তারা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর