চিকিৎসকের পরামর্শ ছাড়াই আমরা বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে থাকি। ত্বকের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এটি। ফেয়ারনেস ক্রিমেই লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি-এমনই তথ্য জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। তাই ফেয়ারনেস ক্রিম ব্যবহারে সতর্ক হওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ফেয়ারনেস ক্রিম থেকেই হতে পারে ত্বকের ক্যান্সার। এ ছাড়া ত্বকে অনেক সমস্যা দেখা দিতে পারে। কারণ এ ধরনের ক্রিমে এমন কিছু রাসায়নিক মেশানো থাকে, যা আমাদের ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর।
একাধিক পরীক্ষায় প্রমাণ মিলেছে, এ ধরনের ক্রিমে স্টেরয়েড, হাইড্রোকিউনিয়ন, ট্রিটিনিয়নের মতো ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকে, যা ত্বকের সংস্পর্শে এলে তার ফলে ক্যান্সার, ব্রণ সমস্যা, লিভারের সমস্যার মতো একাধিক সমস্যা বেড়ে যায়। এ ধরনের সমস্যা সাধারণত ২০-৩০ বছরের নারীদের মধ্যেই বেশি দেখা যায়।
দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞ ড. নিতিন ওয়ালিয়া জানিয়েছেন, ১৪ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফর্সা হওয়ার প্রবণতা বেশি থাকায় তারা নিয়মিত বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে থাকে। যাতে তাদের ক্ষতির শঙ্কা বেশি।
তথ্যসূত্র: জিনিউজ