জম্মু-কাশ্মীরে দুই পুলিশকে গুলি করে হত্যা

সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। সম্প্রতি কুলগামে এক বিজেপি নেতাকে হত্যার পরই শ্রীনগরের নওগামে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ(শুক্রবার) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের কাছে নওগামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়, এসময় ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় দুই জনের। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

আর এই হামলার ঘটনায় কাশ্মীর পুলিশ এক টুইট বার্তায় জানায় ‘নওগাম বাইপাসের কাছে পুলিশ টহল দেওয়ার সময় জঙ্গিরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এসময় ঘটনাস্থলে ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর