দিনাজপুরে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ওই বন্ধুর পাতা সরকার নামের এক বান্ধবীর সহযোগীতায় গণধর্ষণের শিকার হয়েছে স্কুল ছাত্রী। গণধর্ষণের এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো-দিনাজপুর শহরের বালুবাড়ী সুইপার কলোনির রংবাজ কুমারের ছেলে শান্ত কুমার (২০), সদর উপজেলার উমরপাইল বালুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বুলবুল (১৮), কাউগাঁও এলাকার ওসমান গনির ছেলে মো. সাজু (১৮) এবং শহরের মিশনরোড এলাকার ওবায়দুর সরকারের মেয়ে পাতা সরকার (১৮)।
মামলার বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে পাতা সরকারের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে নিয়ে সদর উপজেলার একটি হোটেলে খাওয়ার জন্য যায় বন্ধু শান্ত কুমার। সেখানে খাওয়ার পর পথিমধ্যে সদর উপজেলার কাউগাঁও এলাকায় মো. সাজুর দুলাভাইয়ের বাড়িতে স্কুলছাত্রীকে নিয়ে গিয়ে ৪ জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
তিনি জানান, এ ঘটনায় রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পাতা সরকারসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার ওসি।
বার্তাবাজার/এসজে