সাভারের সর্বশেষ করোনা পরিস্থিতি

প্রায় ৭০ লক্ষ মানুষের বসবাস ঢাকার সাভার উপজেলায়। শুক্রবার (১৪ আগস্ট) মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৭ জনের, তার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। এই তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তার।

সাভারের করোনা পরিস্থিতি নিয়ে তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫১১১ জনের। এদের ভিতরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৫ জন। আক্রান্তদের মধ্য এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু ঘটেছে এবং ৯৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডাঃ ফেরদৌসী আক্তার আরও জানান, বর্তমানে আক্রান্তদের ২১ জন ‘হোম আইসোলেশনে রয়েছেন এবং ৩ জন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর