কক্সবাজারে আলোচিত সেনাবাহীনির সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কক্সবাজার-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
শুক্রবার (১৪ আগস্ট) অনলাইনে গণমাধ্যমে আলাপকালে সিনহা হত্যাকান্ড নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘নো কমেন্টস’। এটা তদন্তাধীন বিষয়। এই মুহুর্তে আমার কোনো রকম মন্তব্য করা উচিত হবে না।
উল্লেখ্য, গত ৩ জুলাই কক্সবাজারে সহকর্মীদের নিয়ে ইউটিউব চ্যানেলের ভিডিও চিত্র ধারণ করতে যান সাবেক মেজর সিনহা। পরে ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
গুলিতে সিনহা নিহত হলেও তার সাথে থাকা সহকর্মী সিফাতকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত।
বার্তাবাজার/এসজে