আগুন লাগার পর বের হতে না পারায় প্রাণ গেল শিশু ও প্রতিবন্ধীর

চট্টগ্রামে আজমখান বস্তিতে আগুন লাগার পর সবাই বাইরে বেরিয়ে আসতে পারলেও ঘর থেকে বের হতে না পেরে এক শিশু ও এক প্রতিবন্ধী দগ্ধ হয়ে মারা যান।

আজ(শুক্রবার) সন্ধ্যায় ঐ বস্তিতে আগুন লাগে। ফায়ারসার্ভিসের উপপরিচালক আজিজুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় অর্ধশতাধিক বসত ঘরসহ পুড়ে গেছে বহু আসবাবপত্র। চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর