দক্ষিণপশ্চিম আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জস এদুয়ার্দো দস সান্তোসের ছেলেকে ৫ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দেশট্র সুপ্রীম কোর্ট। সাবেক প্রেসিডেন্টের এই ছেলে দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান থাকাকালীন ৫০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করে সুইস ব্যাংকে পাঠানোর অভিযোগ প্রমাণিত হয় জস ফিলোমিনো দস সান্তোদের বিরুদ্ধে।
৪২ বছর বয়সী ফিলোমিনো ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান ছিলেন। তখন সরকারি তহবিল থেকে অন্তত দেড় বিলিয়ন ডলার আত্মসাতের চেষ্টার অভিযোগে গত ডিসেম্বরে তাকে তলব করেন আদালত।
শুক্রবার অ্যাঙ্গোলার সুপ্রিম কোর্টের বিচারপতি জোয়াও দা ক্রুজ পিত্রা রায় ঘোষণায় বলেছেন, জালিয়াতি এবং অনৈতিক প্রভাব খাটানোর অপরাধে ফিলিমিনোকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দক্ষিণপশ্চিম আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ অ্যাঙ্গোলা ১৯৭৫ থেকে ২০০২ সালব্যাপী দীর্ঘ গৃহযুদ্ধের ধাক্কা কাটানোর চেষ্টা করছে। তবে দেশটির বিপুল পরিমাণ তেল ও খনিজ সম্পদের লাভ ভোগ করছে হাতেগোনা কিছু অভিজাত গোষ্ঠী। এছাড়া অ্যাঙ্গোলার বেশিরভাগ জনগণই এখনও চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সূত্র: এএফপি, আল জাজিরা।
বার্তাবাজার/এসজে