মুন্সীগঞ্জে বেড়াতে এসে নৌকাডুবিতে ৩ ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার গুহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মামাতো ফুফাত ও খালাতো ভাইবোন।
তার হলেন- সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. আরাফাত (৮), পশ্চিম দেওভোগ গ্রামের আজিম হোসেনের মেয়ে হাফসা আক্তার (৭), ঢাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১২)।
দুর্ঘটনায় মারা যাওইয়া আরাফাতের চাচা জানান, দুই দিন আগে আরাফাতের সুন্নাতে খাৎনার অনুষ্ঠানে এসেছিল তারা। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৮-৯ জন শিশু ঘুরছিল। এক পর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়।
এ সময় বাকিরা উদ্ধার হলেও তিন শিশু নিখোঁজ থাকে। ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে