জয়নার হাজারীর বাড়িতে নিজাম হাজারীর সমর্থকরাই হামলা চালিয়েছে !

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী করমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর ফেনীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলা ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতিয় শোক দিবস পালনের জন্য শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফেনী শহরের মাস্টারপাড়া এলাকার বাড়িতে আসেন জয়নাল হাজারী। এসময় নিজাম হাজা্রীর লোকজন এসে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে দু’পক্ষের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

নিজাম উদ্দিন হাজারী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তার অনুসারীরা জানিয়েছে জয়নাল হাজারীর অভিযোগ সত্য নয়। তিনি সব সময় মিথ্যা কথা বলেন বলে দাবি করেন নিজাম হাজারি।

তবে জয়নাল হাজারী বলেন, মুখোশ পরে কিছু সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলে এবং গোলাগুলি করে।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান. মাস্টার পাড়ায় দু’গ্রুপের সদস্য জড়ো হলে পুলিশ দু’পক্ষকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। পুরো শহর জুড়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর