জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নির্মমভাবে হত্যার সাথে জড়িত পাকিস্তানী মদদপুষ্টদের প্রতি ঘৃণা প্রদর্শন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসায়বস্থিত রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতীকী ঘৃণা স্তম্ভ তৈরী করে সেখানে জুতা নিক্ষেপের আহ্বনা জানায় সংগঠনটির নেতা কর্মীরা।
ঘৃণা প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, চকবাজার থানার সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীনসহ প্রমুখ।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসররাই ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাত্রিতে ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল।
তিনি বলেন, অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা মূল কুশীলবদের খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুর রক্তের ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না।
বার্তাবাজার/এসজে