বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার আগ পর্যন্ত মোট ৩ হাজার ৫৩ দিন ছিলেন জেলখানায়। তাকে কারাভোগ করানোর জন্য বাংলাদেশ জেল ক্ষমা প্রার্থনা করে। এ বিষয়ে ফেস্টুন টানানো হয় দেশের কারাগারগুলোতে।
একইসাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ৬৮টি কারাগারের মসজিদে বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
আজ (শুক্রবার) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (প্রিজন) জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ৬৮টি কারাগারে বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় বঙ্গবন্ধু ৩০৫৩ দিন কারাগারে ছিলেন। এজন্য বাংলাদেশ জেল বঙ্গবন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশের ৬৮টি কারাগারে এ শ্লোগান লেখে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ৬৮টি কারাগারে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, ১৫ আগস্ট সকালে রাজধানির নাজিম উদ্দিন রোডস্থ পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানাবেন আইজি প্রিজনসহ অন্যান্য কর্মকর্তারা।
বার্তাবাজার/এসজে