গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাতিজির বিয়েতে সাটারগানের ফাঁকা গুলি বর্ষণ করে উল্লাস করলেন কনের চাচা মোঃ কাবুল।
উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে এ ঘটনাটি ঘটেছে।
মোঃ কাবুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে সাটারগানের ফাঁকা গুলি নিক্ষেপের ভিডিওটি আজ শুক্রবার আপলোড করেন। সেখানে তিনি লিখেছেন ভাতিজির বিয়েতে বন্দুক ফুঁটিয়ে আনন্দ উৎসব। ৬ সেকেন্ডর এ ভিডিওতে দেখা যাচ্ছে, মোঃ কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস করছেন। এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
বিয়েতে গুলি করে আনন্দ প্রকাশ, সমালোচনার ঝড়
Gepostet von Barta Bazar am Freitag, 14. August 2020
গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সাথে পার্শবর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল সাটারগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মোঃ কাবুল বলেন, বন্দুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু তার নামে লাইসেন্স করে বন্দুকটি রেখেছেন। এটি একটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুঁটিয়েছি মাত্র।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।
বার্তা বাজার / ডি.এস