চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন দিয়ে অংশ নেওয়ার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বহিস্কার করে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ৬১ বছর পর ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব ফিরিয়ে দেয়া হয়।
ছাত্রত্ব পুনরুদ্ধার উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগে ১০ টাকা মূল্যের ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেছে।
আজ (শুক্রবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিটসহ খাম ও কার্ড অবমুক্ত করেন। তখন তিনি একটি বিশেষ সীলমোহরও ব্যবহার করেন।
এছাড়া, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৯০ টাকার মূল্যের ১৮টি ডাকটিকিটের একটি সেট, ১০ ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং একটি পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
একইসাথে প্রধানমন্ত্রী ২০২০ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকার ডাকটিকিট, দুটি ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং দুটি পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।
অবমুক্ত করা টিকিট, খাম ও ডাটা কার্ড আগামীকাল শনিবার থেকে রাজধানীর জিপিওতে পাওয়া যাবে। পরে সেগুলো দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে মিলবে।
বার্তাবাজার/এসজে