কুড়িগ্রামে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে রবিউল ইসলাম তায়েফ (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার(১৪ ই আগস্ট) দুপুর ২টার দিকে রাজারহাট উপজেলার তিস্তা-রাজারহাট সড়কে চায়নার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েফ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মসরুত নাখেন্দা গ্রামের বিপ্লব শেখের ছেলে
সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত রবিউল ইসলাম দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চায়না বাজার এলাকায় । এ সময় রাস্তায় বিপরীতমুখী চলন্ত একটি অটো রিকসার সাথে ধাক্কা খেয়ে সে ঘটনা স্থলেই মারা যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠায়।
বার্তা বাজার / ডি.এস