‘খুন হওয়ার’ ৯ বছর পর জীবিত উদ্ধার

৯ বছর পর আগে কথিত হত্যা ও লাশ গুমের শিকার হওয়া রৌশন আরা নামে এক গৃহবধূকে জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ। গতকাল(বৃহস্পতিবার) রংপুরের শালবন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মূলত আসামিদের হয়রানি করতে এমনটা করে মামলা করা হয়েছিল। আর উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচারে এতদিন পালিয়ে ছিলেন তিনি।

রৌশন আরা বেগম রিক্তা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার ওপর অত্যাচার করতে থাকেন বলে অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হন রিক্তা।

আর এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, রিক্তা বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর