রাজধানীর পল্টন এলাকায় একটি জাল টাকা তৈরীর কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি) গুলশান টিম। আজ (শুক্রবার) বিকালে গোয়েন্দারা ২৫/২ পুরানা পল্টন লেনের একটি ভবনে অভিযান চালিয়ে এই কারখানা খোঁজে পায়।
অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ৬ কোটি জাল টাকা তৈরি করার সামগ্রী ও তৈরীকৃত ৫৭ লাখ টাকা উদ্ধার করে। একইসাথে জাল টাকা বানানোর বিশেষ কাপড় জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কারখানার ব্যবস্থাপক আরিফ, প্রিন্টম্যান হান্নান, টাকা বিভিন্ন জায়গায় সরবরাহকারী ইব্রাহিম, কাগজ তৈরিকারক কাওসার ও নামের এক নারী।
এ বিষয়ে ডিবির গুলশান টিমের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, রানা পল্টন লেনের বিএনপি পার্টি অফিসের ঠিক দক্ষিণ দিকের একটি ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা ভাড়া নিয়ে এই চক্রটি ঈদের পর থেকেই ব্যবসা করে আসছিল। ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান চালাবে এই আশঙ্কায় তারা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করে। ঈদের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজবে না এই আশায় বড় আঙ্গিকে ব্যবসা করার উদ্দেশ্যে তারা পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বড় কারখানা স্থাপন করে। এই কারখানার অর্থদাতা শাহিন একাধিক মামলার আসামি।
বার্তাবাজার/এসজে