বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চীনা দূতাবাস থেকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠানো হয়েছে। আজ (শুক্রবার) তার জন্মদিনের একদিন আগে বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে উপহার সামগ্রী নিয়ে আসেন দূতাবাসের কর্মকর্তারা।
খালেদা জিয়ার পক্ষে এইসব উপহার সামগ্রী গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। উপহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র।
জানা যায়, আগামীকাল (শনিবার) বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চীনা দূতাবাস কর্মকর্তা বিকালে গুলশানে উপহার নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। পরে উপহার গ্রহণ করে তা খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌছে দেয়া হয়।
এইবার আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করা না হলেও পারিবারিকভাবে রাত ১২টা ১মিনিটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হতে পারে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন।
বার্তাবাজার/এসজে