অবশেষে রেহাই পেলেন হাফিজ

অবশেষে বন্ধী জীবন থেকে মুক্তি পাচ্ছেন পাকিস্তানি ডানহাতি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। দলের সঙ্গে যোগ দেয়ার সবুজ সংকেত পেলেন এই ক্রিকেটার।

করোনার কারণে বর্তমানে সব প্লেয়ারদের স্বাস্থ্যবিধি মানতে হয়। কিন্তু তা মানেননি হাফিজ। যার ফলে ক’দিন আগে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছিল তাকে। ইংল্যান্ডে গিয়ে ‘বায়ো সিকিউর’ বা স্বাস্থ্য নিরাপদ নিয়ম ভঙ্গ করেন হাফিজ।

টেস্ট একাদশে জায়গা না পাওয়ায় যুক্তরাজ্যের একটি স্থানীয় মাঠে গলফ খেলতে যান এ অলরাউন্ডার। সেখানে ৯০ বছর বয়স্ক এক বৃদ্ধার সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এর এতেই সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

এরপর শাস্তি হিসেবে তাকে পাঠানো হয় বাধ্যতামূলক আইসোলেশনে। করানো হয় করোনা টেস্ট। টেস্টের ফলাফল নেগেটিভ আসায় তাকে আবারও পাকিস্তান দলের সাথে যোগ দেয়ার অনুমিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর