লোহাগাড়ায় মাহবুবুল হক নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাদক পাচারকারী ফেনীর সদর থানার ফাজিলপুর রাজনগর এলাকার মৃত আবদুল কাদেরদর পুত্র।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জনান, চট্টগ্রাম-কক্সবজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ মাহবুবুল হক নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে