বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো: ত্রাণ প্রতিমন্ত্রী

ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো; কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো; কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হয়নি।

এসময় তিনি আরও জানান, দেশে বর্তমানে বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সকল বন্যার্তদের মাঝে সরকার ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।

সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভারের পৌর মেয়র আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ সহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর