তাড়াশে পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামের আবু বক্কারের পরিত্যক্ত বাড়ি থেকে শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে হেলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। হেলাল উদ্দিন উপজেলা আড়ংগাইল গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, প্রায় এক দশক আগে আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে যান হেলাল। পরবর্তীতে একই গ্রামের হাশেমের মেয়ে হামিদা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর প্রথম স্ত্রীর পরিবার তার বিরুদ্ধে মামলা করে। এই নিয়ে পারিবারিক কলহ চলছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঝগড়ার এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যান হেলাল।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ক্ষীরসিন গ্রামের আবু বক্কারের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা জেনারেল মুজিব হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর