ঝিনাইদহে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

রাস্তার পাশের জঙ্গলে ফেলে যাওয়া এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঝিনাইদহে সদর উপজেলার তেঁতুলতলা বাজারের পাশের মায়াধরপুর এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গলে একটি নবজাতক শিশুকে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটি এখন ভালো আছে। আগ্রহী যে কেউ চাইলে শিশুটির দায়িত্ব নিতে পারেন।

গত ১১ আগস্ট সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে মাথা ও হাত কাটা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর