সময়ের প্রতিধ্বনি স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গাবালী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
“বার্তা বাজার” এর রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি মোঃ সাব্বির হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর এবং একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, দৈনিক যায়যায়দিনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি আইয়ূব খান, দৈনিক আমার সংবাদের মনিরুল ইসলাম, দৈনিক সকাল বেলার ফিরুজ ফরাজী, আলোর প্রতিদিনের বনী আমিন, দৈনিক নবচেতনার এম জিয়াদ, বাংলাদেশ ট্রিবিউনের মাহমুদ হাসান এবং দৈনিক শিরোমণির তুহিন রাজ প্রমুখ।
সবশেষে বার্তা বাজারের সফলতা কামনা করে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
বার্তাবাজার/এমকে