ঝিনাইদহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে ওই ২ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র চ ল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও চঞ্চল ও মিশন নিখোঁজ ছিল। সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়।

পরে আজ সকালে ওই পুকুরের মিশনের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন ও চঞ্চলের লাশ উদ্ধার করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর