বার্তা বাজারে সংবাদ প্রচারের পর আর্থিক সহযোগিতা পেল বৃদ্ধা সবুরা

বার্তা বাজার ও ভোলার বানী পএিকায় সংবাদ প্রকাশের পর অন্ধ জননীর পাশে প্রবাসী কাশেম। ভোলায় দুই অন্ধ ছেলের জননী সবুরার সরকারি ঘরের আকুতিই এখন শেষ স্বপ্ন এই শিরোনামে বার্তা বাজার ও ভোলার বানী একটি সংবাদ প্রকাশিত হলে সৌদিআরব প্রবাসী উত্তর দিঘলদীর কৃতি সন্তান আবুল কাশেম মানবিক নিউজটি দেখে ভোলার বাণী স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন এর সাথে কথা বলে।

পরে নগদ ১০ হাজার টাকা পাঠিয়েছেন এবং তিনি আগামী ২ মাসের মধ্যে একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বার্তা বাজার ভোলা প্রতিনিধি মোঃ আনিক আহমেদ ও ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন, রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম অনিক, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন এর সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সেচ্ছাসেবী আজাদ হোসেন, আরিফসহ একটি প্রতিনিধি দল প্রবাসী আবুল কাশেম এর দেওয়া টাকা নিয়ে অন্ধ জননীর বাড়িতে যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর