ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় দুর্বৃত্তরা ৪০ বিঘা আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগে করে প্রায় ৫ কোটি টাকার মাছ মেরে ফেলেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এব্যাপারে, পুকুরের মালিক শরিফুল ইসলাম ব্যাপারী বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমি এই পুকুরে মাছ চাষ করে আসছি। গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে আমার মাছের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫ কোটি টাকার মাছ মারা গেছে।
সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ জানান, পুকুরে বিষ প্রয়োগের খবরে একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, প্রশাসন এ বিষয়ে কাজ করছে এবং
এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/কে.জে.পি / ডি.এস