করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

নাটোরের বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, করোনার এই সংকটে সাধারণ জনগণকে আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর নাটোর থেকেই চিকিৎসা নিচ্ছিলেন সুমন আলী। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর