অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড প্রাপ্ত চার পুলিশ সদস্য এবং ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১০টার দিকে জেলা কারাগার থেকে তাদের র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত বুধবার (১২ আগষ্ট) এই আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার আসামিরা হলেন- কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম ও কনস্টেবল কামাল হোসেন, এবং পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন বলেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের মামলায় কারাগারে থাকা পুলিশের ৪ সদস্যসহ মোট ৭ আসামিকে র্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের আগে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে বলে তিনি জানান।
বার্তাবাজার/এমকে