গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন আগামীকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণ করে আগামীকাল শনিবার সকালে করোনাজয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের জন্য গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে।

শনিবার (১৫ আগষ্ট) বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করবেন।

গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফেক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে। থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালের ব্যবস্থা করা হবে।

আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেছে গণস্বাস্থ্য

ডা. গোলাম মো. কোরেইশী

মোবাইল : ০১৫৫২-৪৬০৭৮০

বিভাগীয় প্রধান, প্যাথলজি বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
স্থান: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি-১৪, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর