গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরিকৃত ৪৯ টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি কম্পিউটার ঢাকার বনানী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০ টায় ঢাকার বনানী এলাকার একটি হোটেল থেকে চুরিকৃত কম্পিউটার উদ্ধার করা হয়।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বিষয়টি বশেমুরবিপ্রবি প্রেসক্লাব কে নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, গত ৯ আগস্ট ঈদুল আজহার ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয় যার কোনো সিসি টিভি ফুটেজ পাওয়া যায়নি।চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে।
বার্তাবাজার/এমকে