সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত করছিলেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিলুল হক। তার স্থলে নতুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সম্ভাবনা আছে।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার পর কারাগারে থাকা রিমান্ড মঞ্জুর হওয়া আসামিদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার জেলা কারাগারে গিয়েছিলেন মামলার তদন্তকারী সংস্থা র্যাবের একদল সদস্য। তারা দীর্ঘক্ষণ জেল সুপারের অফিসে বসেছিলেন। কিন্তু রিমান্ডপ্রাপ্ত কোনো আসামিকে হেফাজতে না নিয়েই কারাগার থেকে বেরিয়ে আসে ওই দলটি।
বার্তাবাজার/কে.জে.পি