ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অল্প সময়ের মধ্যেই এ পদে যোগ দেবেন।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দেওয়ার কথা রয়েছে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন।

সূত্র জানায়, বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। এদিকে রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর