আরও এক এমপি সপরিবারে করোনায় আক্রান্ত

এবার সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেহেরপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ শহিদুজ্জামান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য জানানো হয়। তার পরিবারের সদস্য ছাড়াও আক্রান্ত হয়েছেন সহকারী, ব্যক্তিগত সচিব এবং গাড়িচালকও।

সাংসদ শহীদুজ্জামানের সাথে আক্রান্ত পরিবারের সদস্যরা হলেন- তার স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ, সামিউজ্জামান সামি, সহকারী রাশেদ রাইহান, ব্যক্তিগত সচিব সবুজ আহমেদ ও গাড়িচালক শামীম পারভেজ।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সাহিদুজ্জামান পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গাংনী পৌর শহরের বাসায় তিনি সপরিবারে হোম আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, সংসদ সদস্য কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত হলে করোনার সংক্রমণের সন্দেহ হয়। বৃহস্পতিবার সকালে তিনি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সবার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর