রিমান্ডে পাঠানো হল ইয়াবাসহ গ্রেফতার সেই পুলিশ সদস্যকে

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল শামছুল ইসলামকে (৩০) একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রিমান্ডে যাওয়া শামছুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় দায়িত্বরত ছিলেন।

আজ (১৩ আগস্ট) টাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তার এই রিমান্ড আদেশ জারি করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তোয়াবুল ইসলাম খান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত বুধবার (১২ আগস্ট) রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে শামছুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেক ৭৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদক আইনে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর