মেহেরপুর ২ আসনের এমপিসহ পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ তার পরিবারের ৫জন করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে মেহেপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন সাংবাদিকদের জানান কয়েকদিন যাবত জ্বর-সর্দিতে ভুগছিলাম। পাশাপাশি স্ত্রী-সন্তানসহ পরিবারের আরো ৪ জন সর্দি-জ্বরে ভুগছিল। নমুনা পরীক্ষার পর পরিবারের ৫জনেরই করোনা পজেটিভ ফলাফল আসে।

এদিকে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ পরিবারের ৫জন গাংনী উপজেলা শহরস্থ থানা সড়কের বাসভবনে লকডাউনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর