বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬.৫০মিঃ এর সময় শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কিচক ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) মোঃ সাহাবুল আকন্দ (৪৫) এবং (২) মোঃ পটু আকন্দ (৪০) দ্বয়কে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে ওসি বদিউজ্জামান শিবগঞ্জ থানায় যোগ দিয়েছেন। এরপর থেকেই মাদক, জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। জনবান্ধব পুলিশিং সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সহায়তা নিয়ে নানা অভিযান পরিচালনা ও সফলতা অর্জন করছেন।
কেএস/বার্তাবাজার