সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সিলেটের ওসমানীনগর এলাকায় বাস ও সিএনজি চালিত অটরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪ জন। আজ (বৃহস্পতিবার) রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার গেয়ালাবাজার ইউপির ব্রাহ্মণ গ্রামের কমরু মিয়ার মেয়ে কারিমা (৭) কমরু মিয়ার স্ত্রীর বোন হামিদা বেগম, কমরু মিয়ার বড় ভাই ফজলু মিয়ার মেয়ে আরিফা (১২) ও মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক জুনেদ মিয়া (২৮)।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক জানান, উপজেলার সাদীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গোয়ালাবার থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন মারা যান। অবস্থায় আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২ জন মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর